গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / 248

বালিয়াকান্দি-নারুয়া আঞ্চলিক সড়কের বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় বুধবার দুপুরে একটি ডাম্পট্রাকের চাপায় আব্দুল মাজেদ মোল্লা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একই এলাকার বাসিন্দা। পেশায় তিনি লেপ তোষক ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, তার ছেলে মামুনের জন্য দুপুরের খাবার নিয়ে মোটরসাইকেলযোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। গঙ্গারামপুর এলাকায় পৌছালে একটি ডাম্পট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি।
Tag :
























