Dhaka ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম একরামুল হত্যা : সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কারাগারে পাঠানোর নির্দেশ ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান ষষ্ঠ আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১

রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 229

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান কুচকাওয়াজে  সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে  রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে  বঙ্গবন্ধুর ম্যুরাল ও  শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে জেলা আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, টিআইবি সনাক, রাজবাড়ী জেলা প্রেসক্লাব, সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানায়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী-১ আসনের  সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

প্রকাশের সময় : ০৮:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২