Dhaka ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

রাজবাড়ীতে নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / 445

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন সালু পৌর মেয়রের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। সাংবাদিকদের কাছেও তিনি অভিযোগের কপি পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, তার বাড়ির পাশে আতিয়ার রহমান নকশা বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ করে চলেছেন। যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। গত ৩ জুলাই তারিখে পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর পৌরসভা থেকে কাজ বন্ধ রেখে নকশা বহির্ভূত অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী স্বাক্ষরিত একটি চিঠি মো. রবিউল, মো. মিজানুর রহমান বরাবর প্রেরণ করা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, সজ্জনকান্দা মৌজার ২৯৭১ নং দাগের উপর ১৪৭/২০ নং নকশাটি অনুমতি গ্রহণ করে নির্মাণ কাজ শুরু করেছেন। সরেজমিনে দেখা যায় নকশায় অংকিত উন্মুক্ত স্থানে নির্মাণ চলমান যা নিয়ম বহির্ভূত ও পৌর বিধির পরিপন্থি। এমতাবস্থায় নির্মাণ কাজ বন্ধ রেখে অনুমোদিত নকশার বহির্ভূত অংশ অপসারণ করার জন্য বলা হলো।

এবিষয়ে আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যাদের কাজ তাদের বুঝিয়ে দিয়ে আমি সেখান থেকে সরে গেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২