মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

ট্রেন থেকে বাঁচতে রেলব্রীজ থেকে লাফ ॥ গুরুতর আহত প্রেমিক জুটি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 583

জনতার আদালত অনলাইন ॥  প্রেমিক জুটি একটু রোমান্সের জন্য উঠেছিল রেলব্রীজের উপর। বিধি বাম চলে আসে ট্রেন। নিজেদের বাঁচাতে ব্রীজের উপর থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন তারা। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথের পাংশা উপজেলার সীমান্ত এলাকা কালিকাপুর রেলব্রীজে। আহত শামীম হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের শাজাহান খানের ছেলে। তরুণী কালুখালী উপজেলা এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা পঙ্গু  হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কালিকাপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান জানান, কালিকাপুর রেলব্রীজের উপর একটি ছেলে ও একটি মেয়ে অনেকক্ষণ ধরে বসে ছিল। ওই সময় রাজবাড়ী থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন ব্রীজের কাছে চলে আসে। যতক্ষণে তারা খেয়াল করেছে ততক্ষণে ট্রেনটি ব্রীজে ঢুকে পড়েছে প্রায়। এমতাবস্থায় উল্টো দিক দিয়ে তাদের ব্রীজ পার হওয়ার কোনো সুযোগ ছিল না। নিজেদের বাঁচাতে তারা  ব্রীজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের স্টাফ ব্রাদার তিতুমীর বিশ^াস জানান, ব্রীজ থেকে লাফ দিয়ে দুজনেই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে মেয়েটির অবস্থা বেশি খারাপ। তার মাজার হাড় ভেঙে গেছে। মাথায়ও আঘাত লেগেছে। আর ছেলেটির মেরুদন্ডের হাড় ভেঙে গেছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায় রেফার্ড করেন।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, ছেলে মেয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা ব্রীজের উপর বসে গল্প করছিলো। এসময় ট্রেন চলে এলে এদিক ওদিক কোনোদিকে যেতে না পেরে লাফ দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেন থেকে বাঁচতে রেলব্রীজ থেকে লাফ ॥ গুরুতর আহত প্রেমিক জুটি

প্রকাশের সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২