মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

রাজবাড়ীতে দুই চালককে হত্যা করে  ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / 494

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীতে দুই ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দুটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ইজিবাইক। গ্রেপ্তারকৃতরা হলো মো. আশিক, রবিন হোসেন, নিজামউদ্দিন ওরফে সালমান, আকরাম হোমেন ও সাদ্দাম হোসেন। এদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। বুধবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

পুলিশ সুপার জানান, গত ২৬ জানুয়ারি তারিখে রাজবাড়ীর কালুখালীতে সুজন পাঠান ও গোয়ালন্দে ইসমাইল শেখ নামে  দুজনকে চেতনানাশক  ওষুধ খাইয়ে তাদের  ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত টিম তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটি সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়। এরপর ঢাকা, পাবনাসহ   দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, প্রথমে তারা ইজিবাইক চালকের সাথে সখ্যতা গড়ে তোলে। পরে তাদেরই একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মেশানো চা ইজিবাইক চালককে খাওয়ায়। চালক অজ্ঞান হয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে চম্পট দেয়।

পুলিশ সুপার আরও জানান, মাত্রারিক্ত চেতনানাশক ওষুধ খাওয়ার ফলে কেউ মারা যায়। কেউ হারায় তাদের জীবন জীবীকার একমাত্র সম্বল ইজিবাইকটি। দীর্ঘদিন ধরে তারা এ কুকর্মের সাথে যুক্ত। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দুই চালককে হত্যা করে  ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৬:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২