গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / 295
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ সদর উপজেলার আগমারাই এলাকায় অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই এলাকা থেকে রোববার রাতে একশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ তফাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের তৌহিদ তফাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :





















