গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে করোনায় মৃত্যু ১, আক্রান্ত ১৫২

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / 273

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫২ জন।
রাজবাড়ী সিভিল সার্জন সূত্র জানায়, সোমবার সকালে আছিয়া খাতুন নামে এক বৃদ্ধা রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামে। গত ১৯ জুলাই থেকে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫২ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৫১৮ জন রোগী।
Tag :





















