Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য ও তার স্ত্রী-পুত্র আহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / 814

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি গ্রামে দুর্বৃত্তদের ছোড়া  গুলিতে ইউপি সদস্য নজরুল ইসলাম সরদার, তার স্ত্রী রুনা বেগম, আট বছরের ছেলে তামিম সরদার আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে  ঘুমন্ত অবস্থায় তাদের উপর গুলি বর্ষণ করা হয়। কারা কেন তাদের গুলি  করেছে তা জানা যায়নি। আহতদের মধ্যে নজরুল ইসলাম  ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর দুজন পাংশা উপজেলা চিকিৎসা নিয়ে বুধবার বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

আহত নজরুল ইসলাম সরদার সরিষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য। তার ছেলে শামীম সরদার জানান, রাতে বিদ্যুৎ ছিলনা।  গরম বেশি থাকায় তার বাবা  জানালার একটি পাশ খোলা রেখেছিলেন। রাত পৌনে ১২টার দিকে কে বা কারা জানালা খোলা পেয়ে আচমকা গুলি করে। একটি গুলি তার বাবার বুকে লাগে। তার মা ও ভাইয়ের মুখে ছররা গুলি লেগেছে। দুর্বৃত্তরা ওই সময় দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। পরে তার বাবা, মা ও ভাইকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার বাবাকে ফরিদপুর রেফার্ড করে। বাহিনীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তার। তবে তিনি বা তার বাবা-মা কাউকে চিনতে পারেননি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল জানান, রুনা বেগম ও তার ছেলে আশঙ্কামুক্ত হওয়ায় বুধবার তাদের ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদাবাজ গ্রুপ বা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ভুক্তভোগীরা সুস্থ হয়ে ফেরার পর আইনগত প্রক্রিয়া শুরু হবে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য ও তার স্ত্রী-পুত্র আহত

প্রকাশের সময় : ০৬:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১