Dhaka ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান মহান মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বালিয়াকান্দিতে আসামি ধরতে গিয়ে ছুরিকাহত এসআই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • / 382

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে আসামী ধরতে গিয়ে কালুখালী থানার এসআই আশিকুর রহমান ছুরিকাহত হয়েছেন। তাকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ কালুখালী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আইনুদ্দিন মোল্যার ছেলে রিপন মোল্যাকে আটক করেছে।

নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী বলেন, সোনাপুর বাজারটি আমার ইউনিয়নের মধ্যে। কিন্তু দীর্ঘদিন অটোবাইকের স্টাটারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সবুজ মোল্যা স্টটারের দায়িত্ব পালন করছিল। সবুজ দায়িত্ব পালন করাকালীন সময়ে মাজবাড়ীর হাফিজকে দায়িত্ব দেওয়া হয়। এনিয়ে সবুজ ও হাফিজ গ্রুপের মধ্যে দ্বন্দ শুরু হয়। শনিবার সাড়ে ১১টার দিকে কালুখালী থানার এসআই আশিকুর রহমান এসে সবুজের হাতে হ্যান্ডকাপ দেয় এবং ওয়ারেন্ট আছে বলে জানান। স্থানীয় লোকজন বাধা দিলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, কালুখালী থানার এস,আই আশিকুর রহমান বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে আসলে মারধোরের শিকার হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, সোনাপুর বাজারে আসামী ধরতে এসে এস,আই আশিকুর রহমান আহত হয়েছেন। একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে আসামি ধরতে গিয়ে ছুরিকাহত এসআই

প্রকাশের সময় : ০৭:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১