গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আদম ব্যবসায়ী গ্রেফতার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / 547
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বালিয়াকান্দি থানার এস,আই মোঃ মাজহারুল ইসলাম, এ,এস,আই শহিদুল সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী আদম ব্যবসায়ী মোঃ হাসীবুজ্জামান (ডগল) কে গ্রেফতার করেছে। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের ছেলে মীর আলী আজম। তার বিরুদ্ধে সিআর নং- ৪৮৬/১৯, দায়রা নং- ৮৬/২০২০ মামলার ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag :




















