গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 341
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতরা হলো শহিদুল ইসলাম, লিটন মন্ডল, রিয়াজুল ইসলাম ও রাসেল পারভেজ ওরফে রমিজ। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। আহতদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিলধামু গ্রামের শহিদুল ইসলামের সাথে একই গ্রামের রফিকুল ইসলাম মন্ডলের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বিলধামু বাজারে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এবিষয়ে একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Tag :























