গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর ৩ থানার ওসি রদবদল
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / 465
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে তিন থানার ওসি রদবদল করা হয়েছে। নিয়মিত বদলি কার্যক্রমের অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে বলে জানা গেছে।
এ কার্যক্রমে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারকে রাজবাড়ী পুলিশ লাইনসের লাইনওয়ার, পাংশা থানার ওসি একেএম শাহাদত হোসেনকে রাজবাড়ী সদর থানায় এবং কালুখালী থানার ওসি মাসুদুর রহমানকে পাংশা থানায় বদলি করা হয়েছে। কালুখালী থানার ওসি হিসেবে ইন্সপেক্টর নাজমুল হাসানকে নতুন করে পদায়ন করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিয়মিত বদলির কার্যক্রমের অংশ হিসেবেই তাদের বদলি করা হয়েছে। যথাসময়ে তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
Tag :























