শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প পুরুষ কর্মকর্তা চেয়ে সুপারিশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • / 319

জনতার আদালত অনলাইন ॥ বীরমুক্তিযোদ্ধাদের মৃুত্যুর পর গার্ড অব অনারে নারী উপজেলা কর্মকর্তার (ইউএনও) বিকল্প পুরুষ কর্মকর্তা চেয়ে সুপারিশের প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কোন মুক্তিযোদ্ধা’র মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান রাষ্ট্রের অঙ্গীকার। রাষ্ট্রের পক্ষে সরকার সেই দায়িত্ব পালনে দায়বদ্ধ। দেশের যে কোন প্রান্তে নারী-পুরুষ নির্বিশেষে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের নেতৃত্বেই এই সম্মান প্রদানের কথা। সম্প্রতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী নারী নেতৃত্বের বদলে জেলা পর্যায়ের যে কোন পুরুষ কর্মকর্তার মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিচালনার কথা বলা হয়েছে। সুপারিশটি ষ্পষ্টতই সংবিধান বিরোধী ও নারী বিদ্বেষমূলক। গার্ড অব অনারের সাথে কোন মৃত ব্যক্তির জানাযা, দাফন বা শেষকৃত্যের সম্পর্ক নাই। সুপারিশটি সে ক্ষেত্রে ধর্মীয় মৌলবাদী চিন্তায় উষ্কানিমূলক কর্মতৎপরতাও বটে। সবচেয়ে দুঃখজনক সুপারিশটি সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। তাই এই সুপারিশের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সংসদীয় নেতা নারী। আমাদের সরকার প্রধান, বিরোধী দলের নেত্রী এবং সংসদের স্পীকার নারী। আমাদের দাবি অনতিবিলম্বে এই সুপারিশ প্রত্যাহার সহ সংশ্লিষ্ট সংসদীয় কমিটি বাতিল করে পূর্ণগঠিত করা হোক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প পুরুষ কর্মকর্তা চেয়ে সুপারিশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১