গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / 473
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানা, ডিবি ও পাংশা থানার পুলিশ সোমবার রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের শাজাহান চৌধুরীর ছেলে লুৎফর চৌধুরী ওরফে সোহান, পাংশার হাবাসপুর গ্রামের জহির মন্ডরের ছেলে আবু বক্কার মন্ডল ও গোয়ালন্দের দৌলতদিয়ার সৈয়দ আলীর ছেলে বিল্লাল।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সোহানকে তার নিজ বাড়ি থেকে ১০৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পাংশা থানার পুলিশ জানিয়েছে পাংশার বাহাদুরপুর বাজার থেকে ১২ পিচ ইয়াবাসহ বক্কারকে আটক করা হয়। রাজবাড়ী ডিবি ওসি প্রাণবন্ধু দাস জানান, দৌলতদিয়ার মঙ্গল সরদারের জলশা ঘরের সামনে থেকে ৫১ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বিল্লালকে। মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
Tag :





















