শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

ধর্ষকের শাস্তির দাবিতে বালিয়াকান্দিতে মহিলা পরিষদের মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / 338

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শনিবার বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী মোড়ে বহরপুর ইউনিয়ন বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক এ্যাড. সালমা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সদস্য রেখা আক্তার, জমেলা আক্তার, কবিতা আক্তার প্রমুখ।

বক্তারা, দ্রুত ধর্ষক ইউনুস ফকির ওরফে কিলির গ্রেফতারপুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, বালিয়াকান্দিতে গৃহবধু (২৭) কে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতালখালি গ্রামের মৃত আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির ওরফে কিলি (৫০) গত ২৭ মে দুপুরে ওই গৃহবধুর বাড়ীতে আসেন এবং তার দিকে তাকিয়ে বলেন, “তোর স্বাস্থ্যতো খুব খারাপ, আমি বাড়ীর পেছনের ঘাস ক্ষেতে আছি, তোর আর তোর স্বামীর নাম একটা কাগজে লিখে নিয়ে আয়, আমি একটা ওষুধ দিবো, তুই ভালো হয়ে যাবি”। কিলি’র এই কথা তিনি সরল ভাবে বিশ্বাস করেন এবং একটি কাগজে তার ও তার স্বামীর নাম লিখে ওই ঘাসের ক্ষেতে যান। সে সময় ওই কাগজ দেবার সাথে সাথে কিলি তার মুখসহ হাত বেধে টেনে ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে তিনি বাড়ীতে ফিরে বিষয়টি স্বজনদের জানান। তাদের পরামর্শে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধর্ষকের শাস্তির দাবিতে বালিয়াকান্দিতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১