গুরুত্বপূর্ণ সংবাদ:
মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / 448
জনতার আদালত অনলাইন ॥ মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ এর উদ্যোগে শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস, বড়পুল-আনসার ক্যাম্প রোডে কৃষ্ণচূড়া, জারুল, হিজল, আমলকি, শিউলি, পলাশসহ বনজ ফলজ ও ফুলের গাছ রোপণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি আজিজা খানম, সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আজম শাকিল, শিক্ষক ছায়া কর্মকার, শামীমা সুলতানা, কবি খোকন মাহমুদ, শিক্ষক শাহাদাৎ হোসেন, আরাফাত, ইয়াকুব,শুদ্ধ, রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
মেজবাহ উল করিম রিন্টু ছিলেন বৃক্ষপ্রেমিক। পরিবেশ রক্ষায় সর্বদাই তিনি সচেষ্ট ছিলেন। রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে তিনি বৃক্ষরোপণ করেছেন। আগামীতে আরও বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
Tag :

























