Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / 617

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বড় মসজিদের কাছে শুক্রবার সকালে ট্রাক চাপায় মোনাক্কা মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী শহরতলীর সোনাকান্দর গ্রামের হাসমত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সজ্জনকান্দা এলাকায় এক ব্যক্তির বাড়িতে বালু ফেলার কাজে নিয়োজিত ছিলেন মোনাক্কা মোল্লা। কাজ শেষে সেখানেই তিনি ঘুমিয়ে পড়েন। সকালে বালুভর্তি একটি ট্রাক মাথা ঘোরানোর সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১