শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / 623

জনতার আদালত অনলাইন ॥ দুই বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিক মাহফুজ শেখের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামে। মাহফুজ একই গ্রামের জালাল শেখ জালুর ছেলে। ওই কিশোরী পাশর্^বর্তী মেগচামী গ্রামের বাসিন্দা। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী সে।

শুক্রবার সকালে মাহফুজের বাড়িতে গেলে দেখা যায় ওই কিশোরী বাড়ির বারান্দায় বসে আছে। এসময় ওই কিশোরী জানায়, দুই বছর ধরে মাহফুজের সাথে প্রেমের সম্পর্ক। বিয়ের আশ^াস দিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে মাহফুজ। একপর্যায়ে সে অন্ত¡সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি মাহফুজকে জানালে সে ফরিদপুরের মধুখালী উপজেলার একটি হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। তাতে সে অসুস্থ হয়ে পড়ে। কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে তাকে বিয়ের  কথা বললে সে অস্বীকৃতি জানায়। যে কারণে গত বৃহস্পতিবার থেকে মাহফুজের বাড়িতে অবস্থান করছে। মাহফুজের বাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিয়ে না করা পর্যন্ত সে মাহফুজের বাড়িতেই অবস্থান করবে।

মাহফুজের সাথে কথা বলার চেষ্টা করলে তার বাবা জালাল শেখ জলু তাকে সরে যেতে বলেন। জালাল শেখ জলু বলেন, আমরা পুত্রবধূ হিসেবে তাকে মেনে নেব। তবে একটু সময় লাগবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান

প্রকাশের সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১