Dhaka ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু রাজবাড়ীতে ‘সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা’র আত্মপ্রকাশ কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি সোনা নিয়ে উধাও পাঁচ নিরাপত্তাকর্মী

রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / 628

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প, রাজবাড়ী জেলা ডিবি পুলিশ এবং পাংশা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজার গাছসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের মান্নান মন্ডল, কালুখালী উপজেলার মাঝবাড়ি গ্রামের রবিউল ইসলাম মল্লিক, বহরপুর গ্রামের কালাম দেওয়ান, মাসুদ জোয়ার্দার ও পাংশার সুবর্ণখোলা গ্রামের আক্তার শেখ।

পাংশা থানা সূত্র জানায়, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের আক্তার শেখের রান্নাঘরের পেছন থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেপ্তার  করা হয়। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, বালিয়াকান্দি উপজেলার সোনাপুর থেকে ৬৫ পিচ ইয়াবাসহ মান্নান মন্ডল ও রবিউলকে আটক করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, বালিয়াকান্দির বহরপুর থেকে ৫০ পিচ ইয়াবাসহ কালাম ও মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১