গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / 505
জনতার আদালত অনলাইন ॥ পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে অনুর্ধ্ব-১৭ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার বিকেলে পাংশা সরকারি জর্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কসবামাজাইল ইউনিয়ন পরিষদ ১-০ গোলে হাবাসপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, থানার ওসি একেএম শাহাদত হোসেন প্রমুখ।
Tag :























