Dhaka ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৯৫০ দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

গোয়ালন্দে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / 694

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শনিবার সন্ধ্যায় ১কেজি গাঁজাসহ মো. রাজিব বেপারী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা

গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আরেক মাদক ব্যবসায়ী মো. দুলাল (৪১) পালিয়ে যায়। রোববার (২৩ মে) সকাল ১০টায় এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

      গ্রেফতারকৃত আসামী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়ার মো. আলতাফ বেপারীর ছেলে। পলাতক আসামী একই ইউনিয়নের ছাত্তার মেম্বার পাড়া বাইপাস সড়ক এলাকার মৃত ইরফানের ছেলে মো. দুলাল।      জেলা ডিবি পুলিশের ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন

সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন বাহিরচর ছাত্তার মেম্বার পাড়া এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মো. দুলালের বসত বাড়িতে অভিযান চালিয়ে  ১কেজি গাঁজাসহ মো. রাজিব বেপারীকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী দুলালের বিরুদ্ধে এ মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।      গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহমেদ বাদী হয়ে শনিবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১