শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

রাজবাড়ীতে গাঁজার আরও একটি বড় চালান আটক করেছে র‌্যাব, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / 437

জনতার আদালত অনলাইন ॥ মাত্র তিন দিনের ব্যবধানে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গাঁজার আরও একটি বড় চালান আটক করেছে। শুক্রবার সকালে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এঘটনায় তারা গ্রেপ্তার করেছে দুজনকে। তারা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের ওহাব হরকরার ছেলে আজাদ হরকরা ও একই গ্রামের জাকির হরকরার ছেলে রানা হরকরা।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এই চক্রটি একটি বড় চালান নিয়ে ফরিদপুর অভিমুখে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় চেক পোস্ট বসিয়ে পিকআপটি আটক করা হয়। পিকআপটি তল্লাশী চালিয়ে মাছের ড্রামের মধ্যে বিশেষ কৌশলে রাখা সাড়ে ৩১ কেজি গাঁজা  উদ্ধার করা হয়। মোটা কাগজ দিয়ে স্কচ টেপ পেঁিচয়ে মোট ৬৩ টি প্যাকেট করে গাঁজাগুলো পাচার করা হচ্ছিল। এঘটনায় পিকআপে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির সাড়ে  চার হাজার টাকা ও গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। এব্যাপারে গাঁজা ও পিকআপসহ আটক দুজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৮ মে তারিখে সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গাঁজার আরও একটি বড় চালান আটক করেছে র‌্যাব, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১