Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

কালুখালীতে ২০টি গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 425

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া থেকে বুধবার সন্ধ্যার দিকে ২০টি গাঁজার গাছসহ ওসমান গনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। সে একই গ্রামের ওমর আলীর ছেলে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, ওসমান নামে ওই ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার উদ্দেশ্যে তার বাড়ির কাছে পুকুর পাড়ে গাঁজার গাছ চাষ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০টি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে। এব্যাপারে ওসমানের বিরুদ্ধে  কালুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ২০টি গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১