শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ১১ মামলার আসামি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 401

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ ১১ মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, শ্রী রতন সিংহ রায় (৩৭)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব ভাটিকান্দি মথুরাপুর গ্রামের পরান সিংহ রায়ের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম,এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ও আমার নেতৃত্বে থানার এস,আই  মাজহারুল ইসলাম,  এ,এস,আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে বুধবার ৪০ পিছ ইয়াবাসহ রতন সিংহ রায়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফরিদপুর ও মধুখালি থানায় অস্ত্র ও মাদক আইনে ১১টি মামলা রয়েছে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ১১ মামলার আসামি

প্রকাশের সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১