শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

গোয়ালন্দে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / 661

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর ব্লেডের আঘাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ জখম হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় এ ঘটনাটি ঘটে।

আহত স্বামীর নাম মাসুদ সরদার (৩২)। তিনি ওই এলাকার মোসলেম সরদারের ছেলে। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

মাসুদের পরিবার ও স্থানীয়রা জানান, মাসুদের স্ত্রী সুরভী আক্তার (২৫) মানসিক ভারসাম্যহীন। প্রায় ১ বছর ধরে বিভিন্ন ভাবে তাকে চিকিৎসা দিয়েও তাকে পুরোপুরি সুস্থ করা যায় নি। দুপুরের দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, গৃহবধূ সুরভিকে ঘরের বারান্দায় একটা খুটির সাথে দুই হাত রশি দিয়ে বেধে রাখা হয়েছে। ওই অবস্থায় তিনি জানান, তাকে ছেড়ে দিয়ে আরেকটি বিয়ে করবে বলে তার স্বামী ও শ্বশুর তাকে অনেকবার বলেছে। তাই রেগে গিয়ে তিনি এ কাজ করেছেন। তার স্বামীও ঠিকঠাক আয়-রোজগার করে না।

বেঁধে রাখার বিষয়ে পরিবারের লোকজন বলেন, সে কখন কাকে আক্রমন করে বসে তার ঠিক নেই। কিছুদিন আগে তার নিজের এক বছর বয়সী বাচ্চা ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করে। তার বাবার বাড়ির লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে ওখানে পাঠিয়ে দেয়া হবে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেন নি।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

প্রকাশের সময় : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১