Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / 476

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার তত্ত্বিপুর বাসস্ট্যান্ডের ডন মোড় এলাকা থেকে বুধবার দুপুরে ৫৯০ বোতল ফেনসিডিলসহ মজনু মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া গ্রামের খালেক মন্ডলের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ফেনসিডিলের বড় চালান পাচার হবে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে আলমসাধু নামে একটি ত্রিচক্রযানকে আটক করে তল্লাশী চালিয়ে ফেনসিডিলগুলো জব্দ ও মজনুকে গ্রেপ্তার করা হয়। সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তাকে পাংশা থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১