Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

স্বাস্থ্যবিধি উপেক্ষিত ॥ ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / 657

জনতার আদালত অনলাইন॥ করোনার সংক্রমণ কিছুটা কমলেও ঝুঁকি এখনও রয়েই গেছে। এ ঝুঁকির মধ্যেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ঈদের বেচাকেনা চলছে রাজবাড়ীতে। বাজারে প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে ক্রেতাদের। খুব কম সংখ্যক ক্রেতাদের মুখে মাস্ক দেখা গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা ভিড় এড়িয়ে কেনাকটা করার পরামর্শ দিয়েছেন।

রাজবাড়ী জেলা সিভিল সার্জনের সূত্রমতে, গত রোববার রাজবাড়ীতে ২৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। গত এক মাসে করোনা পজিটিভ রোগীর সংখ্যা চারশরও বেশি। সুতরাং করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

সোমবার রাজবাড়ীর কাপড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে উপচে পড়া ভিড়। অনেকই পছন্দের জিনিসটি কিনতে তাদের শিশুদের সঙ্গে  এনেছেন। নগন্য সংখ্যক ক্রেতাদের মুখে মাস্ক দেখা। হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার কোনো ব্যবস্থাপনা চোখে পড়েনি। প্রসাধনী ও জুতার দোকানেও ছিল একই রকম চিত্র।

স্বাস্থ্যবিধি  মেনে কেনাকাটা করার বিষয়ে কয়েকজন ক্রেতার প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, বছরে একটিই মাত্র রোজার ঈদ। সবাই একটু নতুন পোশাক পরে আনন্দ করতে চায়। একারণেই কেনাকাটা করতে আসা। সবারই উচিৎ স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু পরিস্থিতিও বুঝতে হবে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, বর্তমান পরিস্থিতিতে সবারই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ। বিশেষ করে ভিড়ভাট্টা এড়িয়ে চলা সবার জন্যই মঙ্গলের। এর মধ্যে দোকানে কেনাকাটা করতে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বাজার থেকে বাড়িতে গিয়ে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া জরুরী। আর শিশুদের নিয়ে বাজারে কেনাকাটা করতে আসা ঠিক নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্যবিধি উপেক্ষিত ॥ ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড়

প্রকাশের সময় : ০৭:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১