গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ওজনে কারচুপির অভিযোগে ৬জনকে জরিমানা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / 665

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিঁয়াজে ওজনে কারচুপির অভিযোগে ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে উপজেলার জামালপুর বাজারের পিয়াজ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা। তিনি ওজনে কারচুপির অভিযোগে আড়তদারসহ ৬জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পিয়াজের ওজনে কারচুপি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। তারপরও নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে জামালপুর বাজারের পিয়াজ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আড়তদারসহ ৬জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
Tag :
























