গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / 734
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর থেকে ৩৪০ গ্রাম গাঁজাসহ টিপু সুলতান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ও্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
Tag :





















