গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় অস্ত্রগুলিসহ চরমপন্থী গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / 464
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি এলাকা থেকে মঙ্গলবার অস্ত্রগুলিসহ মনোয়ার মন্ডল ওরফে মনো নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সে একই উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের লিয়াকত হোসেন মন্ডলের ছেলে। একাধিক মামলার আসামি মনো চরমপন্থী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পাংশা থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, মনো চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে পলাতক থেকেই অপরাধমূলক কর্মকান্ড পরিচালিত করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :























