রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২

- প্রকাশের সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / 959

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর কলিবরের বাজার এলাকায় সুজন তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলায় রিমন হোসেন ও ইমরানুল ইসলাম নামে আরও দুই যুবক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রিমনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইমরানুলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সুজন, রিমন ও ইমরানুল কলিবরের বাজারের কাছে একটি রেলব্রীজের কাছে বসেছিল। ওই সময় একদল দুর্বৃত্ত তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি। করে
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ড সংঘটিত স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তার কারণ অনুসন্ধান চলছে।
























