শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

রাজবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগে মামলা, স্বামী-শাশুড়ি-ভাসুর গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / 373

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চরশ্যামনগর গ্রামে গৃহবধূ সুরাইয়া সুলতানা (২৪) কে হত্যার অভিযোগে বুধবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। গৃহবধূর বড় ভাই দেওয়ান মো. সৌরভ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো গৃহবধূর স্বামী মশিউর রহমান, শাশুড়ি সাহেরা বেগম, ভাসুর হাতেম মন্ডল ও দেবর নাইম মন্ডল। পুলিশ এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। গৃহবধূ সুরইয়া পাশর্^বর্তী বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

গৃহবধূর বাবার বাড়ির সদস্য ও মামলা সূত্রে  জানা যায়, ২০১৪ সালে পারিবারিকভাবে মিটুলের সঙ্গে বিয়ে হয় সুরাইয়ার। বিয়ের পর কারণে অকারণে সুরাইয়ার উপর নির্যাতন চালাতো শ^শুরবাড়ির লোকেরা। এরই ধারাবাহিকতায় দুধের স্বর খাওয়ার ম ত তুচ্ছ বিষয় নিয়ে গত মঙ্গলবার স্বামী, শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা সুরাইয়াকে হত্যা করে। পরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালানোর চেষ্টা করে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গৃহবধূ সুরাইয়ার অপমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করা হয়। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য আনতে গেলেও শ^শুরবাড়ির লোকেরা বাধা দেয়। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। বুধবার দুপুর নাগাদ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করার পর নিশ্চিত হওয়া যায় তাকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। রাত সোয়া আটটার দিকে গৃহবধূর ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার তিন আসামি স্বামী, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করেছে। অপর আসামি দেবর নাইমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগে মামলা, স্বামী-শাশুড়ি-ভাসুর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১