গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে দুজনকে কুপিয়ে জখম
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / 1207
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে রোববার সন্ধ্যায় রনি মন্ডল ও উজ্জল মন্ডল দুইজনকে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তারা একই গ্রামের বাসিন্দা। এদের মধ্যে রনি মন্ডল ঢাকায় এবং উজ্জ্বল মন্ডল রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন রোববার সন্ধ্যার দিকে প্রথমে রনিকে এবং পরে উজ্জ্বলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে, এ বিবষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag :























