শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল

রাজবাড়ীতে মোটরসাইকেলচাপায় মাদ্রাসাছাত্র নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / 354

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালা এলাকায় মোটরসাইকেল চাপায় সাব্বির হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মাহবুব খানের ছেলে। রাজবাড়ী শহরের বিনোদপুর নতুনপাড়া জয়েনুদ্দিন মাদ্রাসার ছাত্র ছিল সে।

জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে একটি বেপরোয়া মোটরসাইকেল শিশুটিকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পুলিশ মোটরসাইকেলটি আটক  করেছে।  চালকের সন্ধান চলছে। ভুক্তভোগী পরিবার মামলা দিলে তা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মোটরসাইকেলচাপায় মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশের সময় : ০৭:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১