Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / 330

জনতার আদালত অনলাইন ॥  উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

পাংশা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মন প্রমুখ। উপজেলার দুই হাজার ৬শ জন পাট উৎপাদনকারী কৃষকের মাঝে এসব পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী যথাযথ প্রক্রিয়ায় পাট বীজ ও সার বিতরণ নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১