শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে চলন্ত ট্রেনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যাত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 429

জনতার আদালত অনলাইন ॥ চলন্ত ট্রেনেই মৃতু ্যহয়েছে মোহাম্মদ শিপন(৫০) নামে এক যাত্রীর। শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ীগামী সাটল ট্রেনে এ ঘটনা ঘটে। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর এলাকায়।

রাজবাড়ী  রেলওয়ে স্টেশন মাস্টার  তন্ময় কুমার দত্ত জানান, গোয়ালন্দ ঘাট- পোড়াদহ সাটল ট্রেনের ৫২৬৯ নং কোচে ওই যাত্রী ছিলেন। ট্রেনের ভেতরেই তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন। ট্রেনটি রাজবাড়ী স্টেশনে আসার পর তার লাশ নামানো হয়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, শিপন ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তার এক আত্মীয়র সাথে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার রাতে তারা গোয়ালন্দ ঘাট স্টেশনে রাত কাটানোর পর শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থেকে তারা সাটল ট্রেনে ওঠেন কুষ্টিয়া যাওয়ার জন্য। গোয়ালন্দ ঘাটের দুই স্টেশন পর রাজবাড়ীর পাঁচুরিয়া আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান। রাজবাড়ী স্ঠেমনে আসার পর তার লাশ নামানো হয়। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করার পর তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চলন্ত ট্রেনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যাত্রী

প্রকাশের সময় : ০৮:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১