Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নৌকা পেয়েই মাঠে মহম্মদ আলী চৌধুরী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / 364

জনতার আদালত অনলাইন ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল কাক্সিক্ষত নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান রাজবাড়ী পৌরসভার মেয়র  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহম্মদ আলী চৌধুরী। প্রতীক পেয়ে শুক্রবার তিনি জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তার সহধর্মিনী সাবেক এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যড. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী,  উপ-প্রচার সম্পাদক  আমজাদ হোসেন, ইয়াসির আরাফাত রামিম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে  জেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আট  নেতা অবতীর্ণ হন। স্থানীয়ভাবে ভোটাভুটিও করা হয়। যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হয়। গত ১৩ জানুয়ারি ঢাকায় দেশের ৫৬টি পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মেয়র পদে মহম্মদ আলী চৌধুরী মনোনয়ন পাওয়ার খবরে রাতেই রাজবাড়ীতে তার কর্মী সমর্থকরা মিছিল বের করে। চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে রাজবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নৌকা পেয়েই মাঠে মহম্মদ আলী চৌধুরী

প্রকাশের সময় : ০৭:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১