শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’

বালিয়াকান্দিতে ২ ইটভাটার চুল্লি ভেঙে দিয়েছে প্রশাসন, জরিমানা পৌনে ৩ লাখ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / 380

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চুৃল্লি ভেঙে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা। বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা ও রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার বহরপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ রেজাউল করিমের মালিকানাধীন আরকে ব্রিকস এবং নলিয়া জামালপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেন বাবুর মালিকানাধীন রনি ব্রিকসে অভিযান চালায় জেলা প্রশাসন। অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন ২০১৯ এর অধীনে আরকে ব্রিকসকে এক লাখ টাকা ও রনি ব্রিকসকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটার চুল্লি ফায়ার সার্ভিসের আগুন দিয়ে নিভিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া একই দিন সদর উপজেলার বসন্তপুরে আরএএস ব্রিকস নামে আরও একটি ইটভাটাকে জরিমানা করা হয়।

অভিযানে ফরিদপুর পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী, বালিয়াকান্দি থানার পুলিশ উপস্থিত ছিলেন। এসব ইটভাটাকে অবৈধ কার্যক্রম না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ২ ইটভাটার চুল্লি ভেঙে দিয়েছে প্রশাসন, জরিমানা পৌনে ৩ লাখ

প্রকাশের সময় : ০৯:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১