Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

১১ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলোনা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 462

জনতার আদালত অনলাইন ॥ একটি প্রতারণা মামলায় আদালতের সাজা থেকে বাঁচতে ১১ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলোনা। মঙ্গলবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমা খাতুন। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

মাহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিরণ কুমার বিশ^াস জানান, গ্রাম পুলিশে চাকরী দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন নাজমা খাতুন। কিন্তু চাকরী দিতে পারেননি। ওই ব্যক্তি টাকা ফেরত চাইলে ফেরত না দেওয়ায় ২০০৮ সালে নাজমা খাতুনের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে প্রতারণা মামলা করেন। ২০০৯ সালের ২৩ নভেম্বর তারিখে রাজবাড়ী আদালতের তৎকালীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউথ হাসান আসামি নাজমা খাতুনের অনুপস্থিতিতে দুই বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন চেষ্টার পর মঙ্গলবার রাতে রাজবাড়ী শহরতলীর শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলোনা

প্রকাশের সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১