Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে শিশুকে গণধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • / 514

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ীতে আট বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামির নাম আবু সাইদ। সে পাংশার কুটি মালিয়াট গ্রামের বশারত হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত তিন আসামি হলো আলাল, রনি ও মহির খা। এদের সবার বাড়ি একই গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ মে তারিখে রাজবাড়ীর পাংশা উপজেলার কুটি মালিয়াট গ্রামে আট বছরের শিশু রুমা আম কুড়াতে গেলে আবু সাইদসহ অপর আসামিরা তাকে ধর্ষণের নির্মমভাবে হত্যা করে। এরপর শিশুটির লাশ মাটি চাপা দিয়ে রাখে। এর তিন দিন পর ২৮ মে তারিখে একটি কুকুর লাশটি টেনে বের করে। এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এক নারীসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক প্রধান আসামি সাইদকে মৃত্যুদন্ড, আলাল, রনি ও মহির খাকে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের রায় প্রদান করেন। ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না মেলায় অপর দুই আসামি শুকুর মোল্লা ও রোজিনাকে বেকসুর খালাস দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশুকে গণধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১