Dhaka ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড় চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বলছে ডিএমপি কালুখালীর মৃগী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সড়কমন্ত্রী সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

পাংশায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • / 677

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী জেলার নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী সোমবার ৪ জানুয়ারী বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি সভায় নবাগত ইউএনও মোহাম্মাদ আলী বলেন, আমি সরকারী একজন কর্মকর্তা হিসেবে পাংশাতে এসেছি। এখানকার সমস্যা-সম্ভাবনা  সম্পর্কে আপনারা (সাংবাদিকরা) অবগত। উপজেলা প্রশাসনের কাজে এবং রাষ্ট্রীয় কাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। তিনি বলেন, আমি (ইউএনও) নিয়ম নীতির মাধ্যমে কাজ করব। কাজের ক্ষেত্রে প্রশাসনিক সংশ্লিষ্ট তথ্যের ব্যাপারে সরাসরি আলোচনা করার গুরুত্বারোপ করে প্রশাসনিক কাজে সার্বিক ভাবে সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিচিতি সভায় সিনিয়র সাংবাদিক ইজাজুল হক, মোঃ মোক্তার হোসেন, এম.এ জিন্নাহ, এস.এম রাসেল কবীর ও মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন। পরিচিতি সভায় সাংবাদিক আব্দুর রশিদ, শাহীনুল ইসলামসহ পাংশায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা

প্রকাশের সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১