Dhaka ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী নওগাঁয় স্বামীর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার দাবি ৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল কালুখালীতে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত রাত ৯টার মধ্যে পাঁচ বিভাগে কালবৈশাখীর শঙ্কা ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বালিয়াকান্দিতে বিলে তরুণীর অর্ধগলিত লাশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • / 557

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বঙ্কুর গ্রামের কানাবিল থেকে সোমবার সকালে অর্ধগলিত এক তরুণীর লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিলের মাঝখানে আবর্জনা দিয়ে ঢাকা ছিল ওই তরুণীর লাশ। সকালে মৎস্য শিকারী বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখে পুলিশে খবর দেয়।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সুরতহাল করা হয়। লাশটি অর্ধেক গলে গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তরুণীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা যায়। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে জানান, চার পাঁচ দিন পানির মধ্যে থাকলে এসব আলামত থাকেনা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিলে তরুণীর অর্ধগলিত লাশ

প্রকাশের সময় : ০৭:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০