Dhaka ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক ধামইরহাটে শতবর্ষী বৃদ্ধের জমি নিয়ে প্রতারণার অভিযোগ, টাকা না দিয়ে হত্যার হুমকি ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল সোহমকে হরলিক্স খেতে অনুরোধ নারী ভক্তের, নেপথ্যে সেই বিখ্যাত সংলাপ কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে কৃষ্ণচূড়ার আগুনঝরা রূপে মুগ্ধ দর্শনার্থীরা সৌদি আরবে পৌঁছেছেন ৩৪৫৫০ জন হজযাত্রী গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্কুলছাত্রী অপহরণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / 477

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেনের বিরুদ্ধে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় সোমবার রাতে অপহরণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তার মেয়ে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশুনা করে। স্কুলে যাতায়াতের সময় দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের আবু দাউদ ওরফে দাদনের ছেলে ও দৌলতদিয়া ইউপি সদস্য আশরাফ হোসেন তাকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি আশরাফের পরিবারকে জানালেও সে এ ধরনের কাজ থেকে নিবৃত হয়নি। গত ৩১ মে  সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কালো রংয়ের একটি মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। বিষয়টি বুঝতে পেরে আমার মেয়েকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে ব্যার্থ হই। আমার মেয়েকে উদ্ধারের সকল চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় মামলা দায়ের করি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুলছাত্রী অপহরণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০