শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

করোনা উপসর্গ: বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, আক্রান্ত মেডিকেল এসিস্ট্যান্ট

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
  • / 670

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে ফরিদ বেগম (৪২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার জানান, প্রসূতি ওই নারী গত মঙ্গলবার বালিয়াকান্দির শাপলা ক্লিনিকে ভর্তি হন। ওই সময় তিনি সুস্থ ছিলেন। ওই দিনই সিজারিয়ানের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন। দ্বিতীয় দিন থেকেই তিনি ক্রমশঃ অসুস্থ হতে থাকেন। জ্বর, শ্বাসকষ্ট, অক্সিজেন কমে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয় তার। এটি করোনার কারণে হতে পারে আবার নাও পারে। যেহেতু তিনি বেশি বয়সে মা হয়েছেন। সেকারণেও হতে পারে। বৃহস্পতিবার রাতে তার অবস্থা ক্রমশঃ খারাপ হতে থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে সে মারা যায়। তবে তারা সদ্যজাত সন্তান সুস্থ রয়েছে। যেহেতু করোনার উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে এজন্য  নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শাপলা ক্লিনিকে চিকিৎসা আপাতত বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনা উপসর্গ: বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, আক্রান্ত মেডিকেল এসিস্ট্যান্ট

প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০