মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালে বেড়ে ওঠা আরেক ‘নিকো পাজ’কে নিয়ে আর্জেন্টিনা-স্পেনের টানাটানি ‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী সোনার চেইন নিয়ে ক্রিকেট মাঠে যত কাণ্ড ‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

যাত্রী বোঝাই ফেরিটি ফিরিয়ে দেয়া হলো দৌলতদিয়া ঘাট থেকে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
  • / 841

জনতার আদালত অনলাইন :

করোনা ভাইরাস সংক্রমন রোধে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই একটি ফেরি ফিরিয়ে দিয়েছে পুলিশ । ঢাকা নামের ওই ফেরিটি সহস্রাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাত্র দু’টি ফেরি দিয়ে জরুরী যানবাহন ও এম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের যাত্রী ওঠা নিয়ন্ত্রণের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই ফেরিতেই মানুষের ঢল নামে। কোন ভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দুরত্ব। এরপর  রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতদিয়া ঘাটের পন্টুনে কঠোর অবস্থান নেয়। এ পরিস্থিতিতে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকা ফেরিকে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না দিয়ে ফিরিয়ে দিয়েছে।

জানা যায়, গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে ব্যক্তিগত গাড়ী, এ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে করে করোনা ঝুঁকি মাথায় নিয়ে এই ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণ-পশ্চিশাঞ্চলের ঘরমূখো মানুষ ফিরছে। বিভিন্ন জেলার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়ায় এসে গাদাগাদি করে নৌপথ দিয়ে ফেরি ও ট্রলারে করে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে এসে নামছে। কোন ভাবেই মানা সম্ভব হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সহ¯্রাধিক যাত্রী নিয়ে আসা ফেরিটি বাধ্য হয়েই ফিরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দৌলতদিয়া ঘাট পন্টুনে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন থেকে কোন ফেরিই ঘাটে ভিড়তে দেয়া হবে না। এছাড়া ট্রলারে ঝুকি নিয়ে কেউ যাতে পদ্মা পাড়ি দিতে না পারে সে জন্য নদীতে নৌ টহল দেয়া হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, করোনা পরিস্থিতিতে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বন্ধ করে দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাত্রী বোঝাই ফেরিটি ফিরিয়ে দেয়া হলো দৌলতদিয়া ঘাট থেকে

প্রকাশের সময় : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০