Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৫ গবাদি পশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
  • / 610

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের কৃষক রবিয়াল শেখের বাড়িতে শনিবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গরু ও চারটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। ভস্মিভূত হয়েছে ঘরটিও।

বকুল শেখ জানান, রাত দুইটার দিকে প্রতিবেশিদের চিৎকারে ঘুম থেকে জেগে দেখেন তার গোয়ালঘরে আগুন জ্বলছে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোয়াল ঘর ও ঘরে থাকা একটি গরু, চারটি ছাগল ভস্মিভূত হয়। এতে তার দুই লক্ষাধিক টকার ক্ষতি হয়েছে। তার ধারণা গোয়ালঘরে থাকা মশার কয়েল থেকে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার ইউসুফ আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা রওনা হয়েছিলেন। পথিমধ্যে খবর পান আগুন নিভে গেছে। এজন্য তারা ফিরে আসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৫ গবাদি পশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০