Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • / 651

জনতার আদালত অনলাইন ॥ নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে শত শত পরিবার ও দক্ষিণ পশ্চিমঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। পদ্মার এই ভয়াবহ ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনের দবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নদী পাড়ের হাজার হাজার মানুষ।
শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে গোয়ালন্দ উপজেলা শিশু সংসদ ও এলাকাবাসী।
মানববন্ধনে দৌলতদিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ দুই ইউপির হাজার হাজার নদী তীরবর্তী ভাঙন কবলিত এলাকাবাসী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ গ্রহন করে।
জানাগেছে, হঠাৎ পদ্মার পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোতে ঘূর্ণিপাক তৈরি হওয়ায় গত কয়েক দিনের অব্যাহত নদী ভাঙনে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের শত শত বসতবাড়ী নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনে দিশেহারা হয়ে আতঙ্কে অনেকে তাদের বসতবাড়ী সরিয়ে নিচ্ছেন। এছাড়া ভাঙ্গনের হুমকিতে থাকা দৌলতদিয়া ফেরি ঘাট।
মানববন্ধনে বক্তরা বলেন, দ্রুত নদী ভাঙন রোধে দৌলতদিয়া ও দেবগ্রামে কাজ শুরু করতে হবে। শুধু দৌলতদিয়া ঘাট রক্ষা করলে হবে না। ভাঙন ঝুকিতে থাকা দুই ইউনিয়নের হাজার হাজার পরিবারকেও রক্ষা করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯