বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত রিয়ালে গুলেরের নতুন চুক্তি, আইফোন উপহার চাইলেন চুয়ামেনি ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয় মান্দায় দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বাইসাইকেল ও মোবাইল উদ্ধার ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজবাড়ীতে ঘুষের টাকাসহ গ্রেফতার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • / 1405

জনতার আদালত অনলাইন ॥ ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল ঘুষ দেয়ার উদ্দেশ্যে বিকাশ থেকে উত্তোলিত এক লাখ ৪২ হাজার টাকাসহ তারেক শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর গ্রামের খোকন শেখের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গত সোমবার দেড়শ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার বাসিন্দা ওয়াহিদুজ্জামান ও খোদেজা নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের ছাড়িয়ে নিতে তারেক ঘুষ দেয়ার পাঁয়তারা করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে তারেক শহরের পান্না চত্ত্বর এলাকার জিআর টেলিকম থেকে বিকাশের মাধ্যমে আসা টাকা উত্তোলন করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও টাকাগুলো জব্দ করা হয়। টাকাগুলি চুয়াডাঙ্গা থেকে পাঠানো হয়েছিল বলে জানান তিনি। এব্যাপারে তারেকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ঘুষের টাকাসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯