Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাচ্চাদের দুধ খাওয়ায় কবুতরও, গলার ভেতরে রয়েছে বিশেষ গ্রন্থি পরকীয়ার অভিযোগে তিন সন্তানের জননীর চুল কেটে দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত ১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ আজ কাঁঠাল দিবস এক বছর ফ্রি রোগী দেখার কথা রাখলেও যে শর্ত দিলেন সেই চিকিৎসক ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকদিন পরই কাটার কথা ছিল পাট, রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

আড়াই মাস পর ছেলেকে খুঁজে পেলেন বাবা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • / 482

জনতার আদালত অনলাইন ॥ দীর্ঘ আড়াই মাস পর হারানো সাব্বির মোল্লা (১৩) কে খুঁজে পেয়েছেন তার বাবা। সাব্বির রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা সামাদ মোল্লার ছেলে। বুধবার দুপুরে রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাটগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে তাকে পাওয়া যায়। সাব্বির একটু বুদ্ধি প্রতিবন্ধী ধরণের।
স্থানীয় সূত্র জানায়, সাব্বিরের বাবা সামাদ মোল্লা কৃষিকাজ করে জীবীকা নির্বাহ করেন। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সাব্বির বাড়িতেই থাকতো। আড়াই মাস আগে সাব্বির বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। অনেক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাায়নি। পরে সামাদ মোল্লা স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাদের কাছে সহযোগিতা চান। রাজবাড়ী সদর থানায় একটি জিডিও করেন। বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাটগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশনে পৌছালে মিজানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য কোরবান আলী মোল্লা ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল সাব্বিরকে ট্রেনের ভেতরে দেখতে পেয়ে নামিয়ে আনেন। পরে তার বাবাকে ডেকে তার হাতে তুলে দেন।
সাব্বিরের বাবা সামাদ মোল্লা জানান, তার ছেলে সাব্বিরের বুদ্ধি একটু কম এবং সাধা সিধে ধরণের। প্রায় আড়াই মাস আগে তার ছেলেটি হারিয়ে যায়। অনেক খুঁজেছেন তিনি। কোথাও পাননি। হঠাৎ করেই সাব্বিরকে পাওয়া গেছে শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। যারা তার ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আড়াই মাস পর ছেলেকে খুঁজে পেলেন বাবা

প্রকাশের সময় : ১০:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯