Dhaka ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী মালয়েশিয়ার উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্ব দরবারে যাচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ দক্ষিণ ঢাকার উন্নয়নে ১ হাজার ৭৪ কোটি টাকার কর্মপরিকল্পনা ২০তম এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

বালিয়াকান্দিতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • / 575

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার থেকে শনিবার দুপুরে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় আলমগীর মীর নামে একজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বালিয়াকান্দি উপজেলা মৎস্য অফিসার মো. রবিউল হক জানান, বালিয়াকান্দি থানার পুলিশের সহযোগিতায় বহরপুর বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ব্যবসায়ী আলমগীর মীরকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের উপস্থিতিতে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ট ইতি খাতুন, রাওফুর মোরসালিন, স্থানীয় লীফ মনিরুজ্জামান সাগর, মিরাজুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশের সময় : ০৮:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯